সূচনা ও প্রেক্ষাপট: দ্বীনি ও আধুনিক শিক্ষার এক অপূর্ব সমন্বয় ঘটানোর লক্ষ্যে ২০২১ সালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে “নূরে মদিনা ইন্টারন্যাশনাল মাদরাসা” প্রতিষ্ঠিত হয়। রূপগঞ্জের গন্ধর্বপুর (১ নং ওয়ার্ড, তারাবো পৌরসভা) এলাকায় এক মনোরম পরিবেশে একঝাঁক শিক্ষানুরাগী ব্যক্তিত্বের প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানের পথচলা শুরু।
শিক্ষাক্রম ও বিশেষত্ব: আমাদের প্রতিষ্ঠানে বর্তমানে দুটি প্রধান ধারায় পাঠদান পরিচালিত হচ্ছে:
English Medium: আন্তর্জাতিক মান বজায় রেখে এখানে প্লে থেকে ও-লেভেল (O Level) পর্যন্ত অত্যন্ত সফলতার সাথে পাঠদান করা হচ্ছে।
বাংলা মাধ্যম: ধর্মীয় শিক্ষার সর্বোচ্চ স্তর নিশ্চিত করতে এখানে প্লে থেকে দাওরা (মাস্টার্স) পর্যন্ত পূর্ণাঙ্গ মাদরাসা শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে।
সাফল্যের মাইলফলক: ২০২২ সালে যাত্রা শুরু করার পর অতি অল্প সময়ের মধ্যেই আমাদের শিক্ষার্থীরা তাদের মেধার স্বাক্ষর রেখেছে। আমাদের নিবিড় তত্ত্বাবধানে এ পর্যন্ত ২ জন মেধাবী শিক্ষার্থী বোর্ড স্ট্যান্ড (Board Stand ২০২৫ সালের কেন্দ্রিয় পরীক্ষায়)করার বিরল গৌরব অর্জন করেছে। এই সাফল্য আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মান এবং সঠিক দিকনির্দেশনারই এক উজ্জ্বল দৃষ্টান্ত।
